ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতীয় মুদ্রায় বাণিজ্য করতে পারবে: নৌ প্রতিমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতীয় মুদ্রায় ব্যবসা-বাণিজ্য করতে পারবেন বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নৌ বন্দর উদ্বোধন শেষে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আমরা ভারতীয় মুদ্রায় ব্যবসা-বাণিজ্য করতে পারবো।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গোদাগাড়ী-সুলতানগঞ্জ নৌবন্দর এ অঞ্চলের অর্থনীতির জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং ভারত-বাংলাদেশ সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সুলতানগঞ্জ নৌবন্দরটি ভারতের সাথে বাংলাদেশের ২৩তম নৌবন্দর। অবকাঠামোসহ ব্যাপক উন্নয়নের মাধ্যমে শীঘ্রই এটি একটি পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত হবে।

এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ যেন পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়ার মতো বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্রে পরিণত হয় সেই ষড়যন্ত্র চালানো হয়েছিল। সেখান থেকে কারো সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বের জায়গায় নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বিদ্যমান রয়েছে। এরইমধ্যে তাদের সঙ্গে পর্যটন পরিবহনেও অভাবনীয় একটি জায়গায় চলে এসেছি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ২৪টি স্থলবন্দর রয়েছে যার মধ্যে ২৩টি ভারতের সঙ্গে বন্ধুরাষ্ট্র। অন্যটি মিয়ানমারের সঙ্গে। এ পর্যন্ত ১৭টি স্থলবন্দর চালু করা হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী দীর্ঘ ৫৯ বছর অপেক্ষার পর রাজশাহীর সুলতানগঞ্জ ও মুর্শিদাবাদের মায়া বন্দর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতীয় মুদ্রায় বাণিজ্য করতে পারবে: নৌ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪