বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন ক্যাম্পফার!
- আপডেট সময় : ০৫:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সিলেটে ফরচুন বরিশাল যেন দেখলো ‘ওয়ান ম্যান শো’। গতকাল সিলেটে অনুষ্ঠিত বিপিএল ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার প্রথমে তার ঝড়ো ব্যাটিং, তারপর চমৎকার বোলিং পাশাপাশি ফিল্ডিং সব মিলিয়ে একাই গুঁড়িয়ে দেয় বরিশালকে। ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন তিনি।
এরপর সংবাদ সম্মেলনে এসে এমন পারফরম্যান্স নিয়ে বলেন, ‘বিশেষ কিছু না, আজ এমন একটি দিন যেদিন সবকিছু ঠিকঠাক হয়েছে। তাই দলকে জিততে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি।’
সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল বরিশাল-চট্টগ্রাম। এই ম্যাচে ৬ নম্বর ব্যাটসম্যান ৩২২.২২ স্ট্রাইক রেটে ৩টি চার ও ২টি ছক্কায় ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। এরপর বল হাতে ৩ ওভারে ২০ রান দিয়ে তুলে নেয় ৪ টি উইকেট এখানেই শেষ নয় বাকি উইকেটগুলোতেও ছিল তার অবদান ক্যাচ ধরেছেন ৪টি।
গত বছর বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলার অভিজ্ঞতা এমন পারফরম্যান্সে অবদান রাখে কিনা জানতে চাইলে ক্যাম্পফার বলেন, “আমি খুবই ভাগ্যবান যে আমরা গত গ্রীষ্মে এখানে ছিলাম, এটি একটি দীর্ঘ সফর ছিল। আমি গত বছরও বিপিএল খেলেছিলাম। সেই অভিজ্ঞতাগুলো আমাকে বুঝতে শিখিয়েছে উইকেট কেমন আচরণ করে, ঢাকা থেকে এখানে এসে খেলা পাশাপাশি এখানে খুব ভালো উইকেট। এখানে ভালো বাউন্স আছে। আরো বেশি অভিজ্ঞতা ও শেখার জায়গা এটা। দেশের বাইরে এসে শেখা ও চ্যালেঞ্জ নেওয়া ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা ভালো একটা ব্যাপার।’
বাংলাদেশের প্রতি একটা ভালোবাসা জন্মেছে জানিয়ে ক্যাম্পফার আরো বলেন, ‘আমার মনে হয় আমি বাংলাদেশে ২৫-২৬টি ম্যাচ খেলেছি। এটা খুব ভালো যে আমি এতগুলো ম্যাচ খেলেছি। এ দেশটাকে আমার নিজের বলে মনে হয়। নিজেকে এখানে বড় হতে দেখা, আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যাপরটা খুব সুন্দর। এটা এমন একটা দেশ যাকে আমি আমার দ্বিতীয় বাড়ি বলতে পারি; কারণ এখানের মতো এত সময় আমি আর কোথাও কাটাইনি। এখানকার সংস্কৃতি, ক্রিকেটের প্রতি ভালোবাসা, আমার খেলার উন্নতি করাও একটা সুন্দর চ্যালেঞ্জ।’





















