ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা Logo চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২১ এপ্রিল ২০২৬ ।।

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৪৪ বার পঠিত

রূপগঞ্জে ৫ বছরের শিশু অপহরণের ৭২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের পিংলাইন এলাকা থেকে মাইশা নামের ৫ বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে শিশু মাইশাকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল বিকেলে রূপগঞ্জ থানা পুলিশ অপহৃতাকে গাইবান্ধা জেলার ফুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত মোঃ শান্ত (২০) ও শাহ আলম (৪০) নামে ২জনকে গ্রেফতার করে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় থানা পুলিশ। মামলার বাদী শ্যামল মিয়া জানান, মাইশা পূবাচলের ১২নম্বর সেক্টরের দেশী হাঁসের কড়াই নামের দোকানে রান্নার কাজে সহায়তাকারী হিসেবে কাজ করতো। ১৮ই এপ্রিল সন্ধ্যার দিকে কালনী এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে মোঃ শান্ত (২০), হিরনাল এলাকার মোমিনের ছেলে শাহ আলম (৪০) আমার বাসায় আসে মোবাইল ফোনের চার্জার নেওয়ার কথা বলে। পরবর্তীতে আসামীদের মোবাইল নাম্বারে কল করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। উক্ত আসামীরা পরস্পর যোগসাজশে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার শিশু মেয়েকে অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক করে রাখে। পরে বিভিন্ন জায়গায় খোঁজা খোঁজির পর আমার মেয়ের কোন সন্ধান না পেয়ে থানা পুলিশের সহায়তা নেই। পরে থানা পুলিশ মাইশাকে উদ্ধার করে। এবং ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার করে। আসামীরা খারাপ প্রকৃতির লোক হওয়ায় যে কোন সময় আমার শিশু বাচ্চাটির বড় ধরনের ক্ষতি করিতে পারে বলে আশংকা করছি। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাহউদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার ৭২ ঘন্টার মধ্যেই অপহৃত শিশু মাইশাকে উদ্ধার করা হয়েছে। একইসাথে ঘটনায় জড়িত মোঃ শান্ত (২০) ও শাহ আলম (৪০) নামে ২জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২১ এপ্রিল ২০২৬ ।।

আপডেট সময় : ০৫:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬