ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

ফিলিস্তিনকে সমর্থন করায় জরিমানা গুনলেন পাকিস্তানি ক্রিকেটার!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ফিলিস্তিনকে সমর্থন করায় জরিমানা গুনেছেন পাকিস্তানি ক্রিকেটার আজম খান। রোববার দেশটির ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা জাতীয় টি-টোয়েন্টির একটি ম্যাচে ফিলিস্তিনের পতাকার স্টিকার লাগিয়ে ব্যাট হাতে ব্যাট করতে গিয়েছিলেন এই ক্রিকেটার। পরে বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নজরে আসলে এই তরুণ ক্রিকেটারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।

করাচি হোয়াইটস এবং লাহোর ব্লুজের মধ্যকার ম্যাচে করাচির হয়ে ব্যাট করতে নামেন আজম খান। ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ারের অনুমতি নিয়ে স্টিকার ব্যবহার করলে হয়তো তাকে জরিমানা করা হতো না। কিন্তু আম্পায়ার তাকে এ বিষয়ে সতর্ক করলেও আজম খান তা মানতে রাজি হননি। যার কারণে শেষ পর্যন্ত জরিমানা দিতে হয়েছে এই ব্যাটারকে।

তবে গতকালের ম্যাচে আজম খান শুধু ফিলিস্তিনের পতাকা ব্যবহার করেছেন, বিষয়টি এমন নয়। আগের দুই ম্যাচেও তিনি ইসরায়েলের হামলায় আক্রান্ত দেশের পতাকার স্টিকার ব্যবহার করেছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের আচরণবিধির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার ব্যাটে কোনো অনুমোদিত লোগো ব্যবহার করতে পারবেন না। সেই অনুযায়ী আজম খানকে জরিমানা দিতে হবে কারণ তিনি আইসিসির নীতি ভঙ্গ করেছেন।

ফিলিস্তিনকে সমর্থন করায় জরিমানা গুনলেন পাকিস্তানি ক্রিকেটার!

আপডেট সময় : ০৪:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩