ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

ফরাসি ফুটবল তারকা কান্তের আল ইত্তিহাদে যোগদান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সৌদি আরবের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার এন’গোলো কান্তে। ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে কান্তের জাতীয় দলের সতীর্থ করিম বেনজেমার সাথেও সাক্ষাত হচ্ছে।

ক্লাবের টুইটারে এ সম্পর্কে বলা হয়েছে, ‘কান্তে এখন ইত্তিহাদের খেলোয়াড়।’

এদিকে ক্লাব চেয়ারম্যান আনরাম আল-হাইল টুইট করেছেন, ‘স্বাগত আমাদের নুতুন বাঘ কান্তে।’

সৌদি প্রো লিগে খেলা ইউরোপীয়ান খেলোয়াড়ের তালিকায় নতুন যোগ হলেন কান্তে। উদ্যেমী ও পরিশ্রমী মিডফিল্ডার হিসেবে পরিচিত কান্তে ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয় করেছেন। ক্লাব ক্যারিয়ারেও তার বর্ণাঢ্য রেকর্ড রয়েছে। চেলসির হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ ও ওয়ার্ল্ড ক্লাব কাপ জয় করেছেন। এছাড়া লিস্টার সিটি ও চেলসির হয়ে পরপর দুই মৌসুমে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছেন।

এ মাসের লন্ডনের ক্লাবটির সাথে কান্তের চুক্তি শেষ হয়ে যাবার কথা ছিল। আল-ইত্তিহাদের সাথে কান্তে তিন বছরের চুক্তি করেছেন। যদিও জেদ্দা ভিত্তিক ক্লাবটি চুক্তির বিস্তারিত নিয়ে কিছু জানায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আল-ইত্তিহাদে কান্তের অন্তর্ভূক্তি অন্যতম হাই-প্রোফাইল চুক্তি হিসেবে বিবেচিত হবে।’

নতুন ক্লাবে সাত নম্বর জার্সি পড়েই কান্তে মাঠে নামবেন। চেলসিতেও তার জার্সি নম্বর ছিল ৭।

এ মাসের শুরুতে আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী তারকা করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের ১৪ বছরের ক্যারিয়ারে বেনজেমা পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা ও তিনটি কোপা ডেল রে শিরোপা জয় করেছেন।

ফরাসি ফুটবল তারকা কান্তের আল ইত্তিহাদে যোগদান

আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩