ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে করিমগঞ্জে মানববন্ধন 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ৫১৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

শফিক কবীর কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ৪৬ নং সুতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল আউয়ালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (৩ নভেম্বর) সুতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব পাশে শতাধিক বিক্ষুব্ধ লোকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিচার দাবি করে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। তারা অভিযুক্ত শিক্ষকের বদলি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সেনাক্যাম্প ও শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করে ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করেন। মুক্তিযোদ্ধার সন্তান ও আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে বিদ্যালয়ের দাতা সদস্য মো. জাহেদ আলীকে হুমকি দিয়েছেন বলেও জানিয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. ইয়াছিন তার বিরুদ্ধে পাঠদানে অনিহা, সময় মতো স্কুলে  উপস্থিত না হওয়া, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। সাবেক সহ সভাপতি মো. ফুরকান বলেন, বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্ক জানাজানি হলে সাবেক সভাপতির মধ্যস্থতায় বিয়ে পড়িয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে পড়েন। শ্বশুর বাড়ির প্রভাব কাটিয়ে দিন দিন তার অনিয়মের মাত্রা বাড়তে থাকে। অভিভাবক মো. মঞ্জিল মিয়া তার মেয়ে ছোঁয়ামনির তিন বছরের উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন। স্থানীয় যুবক মোস্তাক হাসান ইমন বলেন, বেশ কয়েকবার নানা অভিযোগে তাকে নিয়ে দরবার শালিস হয়েছে কিন্তু তিনি নিজেকে শোধরাবার চেষ্টা করেননি। কিছু দিন আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দপ্তরেও এনিয়ে দেন-দরবার হয়েছে। বারবার তার বিষয় নিয়ে কথা বলতে বিব্রতবোধ করছি। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল বাশার মৃধা জানান, শিক্ষক স্বল্পতা ও যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় বিকল্প কাউকে না পাওয়ায় বদলির জন্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত উভয় পক্ষকে ধৈর্য্য ধারণ করার পরামর্শ দেন।
অভিযুক্ত শিক্ষক রবিউল আউয়াল বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. ইয়াছিন, সহ-সভাপতি মো. ফুরকান ও দাতা সদস্য মো. জাহেদ আলীর নানা কাজে অসহযোগিতা করে বিড়ম্বনা সৃষ্টির কথা উল্লেখ করেন। অনিয়ম বা দুর্নীতির বিষয়টি অস্বীকার করে তিনি জানান, বিধি বহির্ভূত বা উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কোন কাজ করা হয়নি।

ট্যাগস :

প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে করিমগঞ্জে মানববন্ধন 

আপডেট সময় : ০৭:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪