ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ Logo মজুরি বোর্ড – ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

প্রথমবারের মতো আইপিএল খেলতে নামার অপেক্ষায় লিটন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৩৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অপেক্ষায় বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। মাত্র কয়েকদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড করা লিটন এখন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তাঁবুতে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পেতে পারেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় একটু দেরিতে যোগ দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ২ দিনের অতিরিক্ত ছুটি পেয়েছেন লিটন। দলে যোগদানের পর তিনি রিংকু সিং-এর এক ইনিংসে টানা ৫ ছক্কায় দলকে জেতান এ নিয়ে চারদিকে গল্প শুনে এবং এ বিষয়ে নিজের মতামত জানান।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট না খেলেই আইপিএলে যাওয়ার ছাড়পত্র চেয়েছিলেন লিটন। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান অবশ্য সেই এনওসি পাননি। টেস্ট শেষ করে তিনি ভারতে যান। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ১ মে পর্যন্ত এনওসি পেয়েছেন। একই দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। কিন্তু আইপিএলে দেরি হওয়ায় ২ দিন অতিরিক্ত পাবেন লিটন।

প্রথমবারের মতো আইপিএল খেলতে নামার অপেক্ষায় লিটন

আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩