ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

পিরোজপুরে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৩৪২ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) প্রাইভেটকার ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটর সাইকেল আরোহী রিফাত (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।

দুর্ঘটনায় সাইকেল আরোহী সাজিদ (২৫) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। তারা জেলার ভান্ডারিয়া পৌরশহরের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ এবং প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সেতুতে কাউখালী উপজেলার বেকুটিয়া প্রান্তের দিক থেকে একটি প্রাইভেটকার আসছিল। অন্যদিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্ত থেকে একটি মোটর সাইকেল যাচ্ছিল। এসময় সেতুর কুমিরমারা প্রান্তে মোটর সাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  বরিশাল যাওয়ার পথে রিফাতের মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক ও আরোহীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকার ও মোটর সাইকেল জব্দ করেছে।

পিরজপুর সদর থানার ওসি মোঃ আশিকুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় : ০২:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪