ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মচারীকে শোকজ Logo রাজাপুরে বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

পিরোজপুরে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৩৩৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে ২৫ নভেম্বর ২০২৪ তারিখ রাত্র আনুমানিক ৯.০০ মিনিটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাজা সহ ২ জনকে আটক করা হয়। পিরোজপুর পৌরসভাধীন ০৯ নং ওয়ার্ড কুমিরমারা বেকুটিয়া ব্রীজ টোল প্লাজা’র পূর্ব পাশে ভ্রাম্যমান মাছের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ডিবি পুলিশ চেকপোষ্ট অভিযান পরিচালনা করিয়া,বিদ্যুৎ ঘোষ(৩৫) ও মোঃ সাইদুল ইসলাম সাকিব (২০) কে যথাক্রমে ৮০০ গ্রাম ও ২০০গ্রাম মোট ০১ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার অবৈধ বাজারমূল্য অনুমানিক ৬০,০০০/-(ষাট হাজার) টাকা। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। উক্ত মামলায় আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) বলেন,পিরোজপুর জেলার পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় মাদক সংক্রান্ত মামলাসমূহ তদন্ত করে মাদকের মূল উৎস, মাদক সরবরাহকারী, মাদক কারবারী ও মাদক সেবীদেরকেও আইনের আওতায় আনা হবে। পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে থানা পুলিশ ও ডিবির এই বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

পিরোজপুরে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪