ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাহাড়ি টিলায় আনারস চাষে বাম্পার ফলন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ২৫২ বার পঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের পাহাড়ের টিলায় বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে আনারস। আবহাওয়া আনারস চাষের অনুকূলে থাকায় চলতি বছর এ ফলের বাম্পার ফলন হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলাসহ, রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় চাষ হচ্ছে। এসব এলাকার পাহাড়-টিলার বুক চিড়ে গড়ে উঠছে আনারস বাগান। থোকা থোকা গাঢ় সবুজের পাখনায় ডানা মেলছে কাঁচাপাকা আনারস। এ বছর আবহাওয়া চাষের অনকূলে থাকায় আনারসের বাম্পার ফলন হয়েছে। সবচেয়ে বেশি আনারস চাষাবাদ হয়েছে শ্রীমঙ্গল উপজেলায়। এখানে হানিকুইন, জায়েন্ড কিউ ও ক্যালেন্ডার জাতের মধ্যে চাহিদা বেশি থাকায় হানিকুইন-বিলাতিজাতের আনারসই বেশি চাষ করা হয়েছে। এদিকে উৎপাদনের এ মৌসুমে ব্যাপকভাবে বাজারে উঠতে শুরু করেছে আনারস। আনারস কিনতে বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ভিড় করছেন আড়ৎগুলোতে। চাহিদা ও উৎপাদন ভালো থাকায় প্রতিদিন প্রায় এক কোটি টাকার আনারস বিক্রি হচ্ছে। রমজানের শুরু থেকেই উৎপাদিত আনারসের ভালো দাম পেয়ে খুশি চাষিরাও। শ্রীমঙ্গলে লেবু, আনারস আড়ৎদার ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্য মো. কামরুল হাসান বললেন, উৎপাদন ভালো হওয়ায় বাজারে আনারসের সরবরাহ প্রচুর। প্রতিদিন প্রায় কোটি টাকার বেচাকেনা হচ্ছে। আর শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো.মহি উদ্দিন জানান, পাহাড় টিলায় আনারসের ভালো ফলনের জন্য চাষিদের সার্বিক সহায়তা দেয়া হচ্ছে। কৃষি অফিসের তথ্যমতে, এ জেলায় এবছরে ১ হাজার ২১০ হেক্টর পাহাড়ের জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন হয়েছে ২০ হাজার ৫৭০ টন।

পাহাড়ি টিলায় আনারস চাষে বাম্পার ফলন

আপডেট সময় : ০৩:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩