ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবযোগদানকৃত ওসির সৌজন্য সাক্ষাৎ Logo ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস Logo পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর Logo ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন Logo রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৩৫ বার পঠিত

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচার শুরু বা অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনরে শুনানির জন্য আজ দিন ধার্য ছিল।

এ জন্য সকাল সাড়ে ১০টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হন। পরে আদালতে এসে জানতে পারেন মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে।

তিনি বলেন, সিএমএম আদালতে পরীমনি হাজির হন। এরপর বিচারক অভিযোগ গঠন বিষয়ের শুনানির দিন ২৩ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।

গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য থাকলেও পরীমনি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির না হওয়ায় শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর ধার্য করা হয়।

২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন চিত্রনায়িকা পরীমনি। তার কয়েক দিন পরে ওই বছরের ৪ আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের কথা জানায় র‍্যাব। পরে পরীমনিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলা দেওয়া হয়। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।

ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ব্যবস্থাপক আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার।

মামলার বাদী র‍্যাব-১–এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন।

২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালত পুনরায় অভিযোগ গঠনের আদেশ দেন।

ট্যাগস :

পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর

আপডেট সময় : ০৩:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬