ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

পণ্য পরিবহনে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।

সোমবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা সাংবাদিকদের জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের বৈঠকে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ ও দিকনির্দেশনা দিয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) আইনশৃঙ্খলা রক্ষা ও বাজারদর নিয়ন্ত্রণে নজরদারি করতে বলেছেন। নজরদারি করার ক্ষেত্রে সুনির্দিষ্ট একটি ক্ষেত্রের কথাও তিনি বলেছেন। অনেক সময় দ্রব্যমূল্যের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির প্রসঙ্গ আসে। এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবাইকে খুবই শক্তভাবে ব্যবস্থা নিতে বলেছেন। এটি যাতে কোথাও না হয়।

এছাড়া নতুন প্রকল্প গ্রহণে সচিবদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন প্রকল্প গ্রহণে অত্যন্ত সতর্ক থাকতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেন- জনগণের অবস্থানের উন্নয়নই তার মূল লক্ষ্য। কাজেই প্রকল্প থেকে জনমানুষের উন্নয়ন হয়েছে কি না, সেটা তিনি জানতে চাইবেন। কাজেই নতুন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সেই বিষয়টি দেখতে বলেছেন।

তিনি জানান, আজকের বৈঠকে সব সচিব উপস্থিত ছিলেন। সচিব পদমর্যাদায় অন্যান্য দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবের বৈঠক কোনো সুনির্দিষ্ট বিষয়ে নয়। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে তার প্রত্যাশা ও নির্দেশনা শুনতে চেয়েছি। প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে বলেছেন- দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে বলেছেন।

পণ্য পরিবহনে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় : ০৬:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪