ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৩৩ বার পঠিত

‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ মানেই উৎসব ও উন্মাদনা। ২০০৩, ২০০৯ ও ২০১৮ তিন আসরেই বাংলাদেশে উৎসবের উপলক্ষ্য এনেছিল সাফ। কিন্তু এবার এর ছিটেফোঁটা নেই। ঘণ্টা খানেক পরই ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে সাফের ১৫তম আসরের পর্দা উঠছে। অথচ টুর্নামেন্টটি নেই কোনো আলোচনায়!
সাফে অংশ নিতে আসা প্রতিযোগী দল, সমর্থক, মিডিয়া সবাই ভোগান্তির মধ্যে পড়েছে। এত ভোগান্তির সাফ কেউ আগে দেখেনি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘আমি নিজে দেশে ও বিদেশে একাধিক সাফ খেলেছি। কোনো সাফই এরকম নিষ্প্রাণ লাগেনি। হামজা (চৌধুরী) বাংলাদেশের হয়ে খেলছে ফুটবলে, নব উন্মাদনায় সাফ ঢাকায় হচ্ছে, একটা বড় উৎসব হতে পারত। এর কিছুই নেই।’ বাংলাদেশের ফুটবল সমর্থক মেহেদী হাসান সাফের সূচি ও টিকিটের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ সাফের স্বাগতিক, অথচ শুক্র-শনিবার কোনো ম্যাচ নেই। যে দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস ছুটি থাকে। আবার বাংলাদেশের ম্যাচগুলো রাত ৮টায়। এত রাতে ম্যাচ দেখে দর্শকদের বাড়ি ফিরে পরদিন সকালে অফিস-স্কুল-কলেজ যাওয়া কঠিন। এর পাশাপাশি ১০০০ টাকা দামে অতিমূল্যের টিকিট তো আছেই।’স্বাগতিক দেশ টুর্নামেন্ট সফল করার জন্য নানা আয়োজন ও কর্মকাণ্ড পরিচালনা করে। বাফুফে স্বাগতিক হলেও সাফ নিয়ে তারা কিছুই করছে না। সব কিছুই সাফের দায়িত্বে। আবার সাফ নিজেও কিছু করছে না। টুর্নামেন্টের স্বত্ব কিনে সব কিছু করছেইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টিএসএ। তাদের অনেক কিছুতেই লেজেগোবরে অবস্থা! কিছুক্ষণ পরই টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে, অথচ আসরের ট্রফিও উন্মোচন হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আনার ঘোষণা দিয়েছিল টিএসএ। সেটাও এখনও নিশ্চিত নয়। দুই খেলার মাঝে উদ্বোধনী অনুষ্ঠান কতটুকু কীভাবে হবে সেটিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

সাফকে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশের গণমাধ্যমগুলো। কিন্তু সাংবাদিকরাই পদে পদে ভোগান্তিতে পড়েছেন। গতকাল ভারতের অনুশীলন কাভার করতে পারেনি বাংলাদেশি মিডিয়া। স্বাগতিক সাংবাদিকদের সঙ্গে অনেকটা অসদচারণই করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গতকাল হোটেলের ছোট একটি কক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। কার্ড সংগ্রহ করতেও সাংবাদিকদের ঝক্কি পোহাতে হয়। অ্যাক্রিডিটেশন কার্ডের পর আবার প্রেস বক্সের জন্য আলাদা পাস নিতে মধ্য দুপুরে আসতে হয়েছে সাংবাদিকদের। খেলা শুরু বিকেল সাড়ে ৩টায়। এত আগে পাস বন্টন ও বন্টন সংখ্যা নিয়েও সাংবাদিকদের অসন্তোষ ছিল। এর পাশাপাশি তথ্য সংগ্রহে বাফুফে ও সাফের ইঁদুর দৌড় খেলা তো রয়েছেই।

ট্যাগস :

নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ

আপডেট সময় : ০৩:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬