ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

নির্বাচনে যেকোনো খবরের ক্রস-চেক করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ জননিরাপত্তা সচিবের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন কেন্দ্র করে গুজব আসার আশংকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। ভোটের মাঠে কাজ করবেন এমন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি তার পরামর্শ হল যাই ঘটুক না কেন ক্রস-চেক করে পদক্ষেপ নেওয়া।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গুজব আসবে। আমরা অনুমান করছি। আমাদের কাছে এমন তথ্যও আছে। গুজব দুই ধরনের আসতে পারে। একটি হল কিছু কল অবিলম্বে আসবে। আপনাকে বলবে, অমুক যায়গায় ৫ জন মার্ডার হয়েছে। অমুককে আটকে রাখেছে, আপনি মুভ করেন। এ ক্ষেত্রে জেলাপ্রশাসককে আমরা এ ম্যাসেজটা দেবো যে সিঙ্গেল চ্যানেলে যেন আপনার সঙ্গে যোগাযোগ হয়। বাইরের একটা গুজবের খবর আসলে আপনি ক্রস চেক না করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না।

তিনি বলেন, প্রতিটি জেলায় কোর কমিটি আছে। উপজেলার সকল বাহিনীর সমন্বয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় সেল রয়েছে। জেলা পর্যায়ে আমরা রিকোয়েস্ট করেছি এরকম একটা করতে। যাই ঘটুক, তাদের কাছে ম্যাসেজ থাকবে। আপনি ক্রস চেক করে অ্যাকশনে যাবেন।

তিনি আরও বলেন যে কিছু সাইবার-ভিত্তিক গুজব থাকবে। এটা প্রত্যেকটা ডিসি জানেন, একটা গুজব আসলে কোথায় জানাতে হবে। লিংকটা কার কাছে পাঠাতে হবে। এটা আমরা তাদের ওয়েল সার্কুলেটেড করেছি। আপনি জাস্ট কন্ট্রোল রুম বা কোথাও একটা পাঠাবেন। যদি না পারেন আমাদের যে আইনশৃঙ্খলা সমন্বয় সেল আছে, সেখানে ৬টা নম্বর আছে, সেই নম্বরে দেবেন। তাও যদি না পারেন, পিআইডির একটা সেল আছে, এনটিএমসির একটা সেল আছে। এরা সার্বক্ষণিক কাজ করছে। ১০ তারিখ পর্যন্ত ২৪/৭ থাকবে। আপনারা যদি সেগুলো জেলা প্রশাসককে পাঠান, তারা সেলগুলোতে পাঠাতে পারবেন। আমরা ব্যবস্থা নিতে পারবো।

ভোটের মাঠে দায়িত্ব পালনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা না বলার পরামর্শ দিয়ে এ সিনিয়র সচিব বলেন, মিডিয়ার সঙ্গে কথা বলার দরকার নেই। মিডিয়া আপনাকে কিছু জিজ্ঞেস করলে বলবেন, রিটার্নিং অফিসারকে আমি রিপোর্ট দিয়েছি। এটা রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার বা যিনি অথরাইজড তিনি কথা বলবেন। মিডিয়াকে কোনো স্টেটমেন্ট আপনি দেবেন না।

দেশি মিডিয়া এড়িয়ে চলার কথা বলতে গিয়ে বিদেশি মিডিয়ার সঙ্গে প্রো-অ্যাকটিভলি কথা বলার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। ইসি সচিব জাহাংগীর আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

নির্বাচনে যেকোনো খবরের ক্রস-চেক করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ জননিরাপত্তা সচিবের

আপডেট সময় : ০২:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪