ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

নির্বাচনী ব্যয় পরিশোধের সুবিধার্থে শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ৪৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্যয় পরিশোধের সুবিধার্থে নির্বাচনের দুই দিন আগে অর্থাৎ আগামীকাল শুক্রবার ও শনিবার সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলো খোলা থাকবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার ও নির্বাচন সংক্রান্ত খরচ মেটাতে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সুবিধার্থে দুই দিন ব্যাংক খোলা থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংক খোলা রাখার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামীকাল শুক্র (৫ জানুয়ারি) ও শনিবার (৬ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে।

তবে যেসব কর্মকর্তা/কর্মচারীকে ভোটগ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উল্লিখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্য নির্দেশ দেওয়া হয় নির্দেশনায়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্বাচনী ব্যয় পরিশোধের সুবিধার্থে শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক

আপডেট সময় : ০৫:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪