ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

নির্বাচনকে ঘিরে নাশকতা করলে ফলাফল ভালো হবে না:আইজিপি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ১৮০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার চেষ্টা হলে ফলাফল ভালো হবে না।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, নির্বাচনকে ঘিরে নাশকতা করলে ফলাফল ভালো হবে না। আমরা অবিলম্বে নাশকতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, এর আগেও সারাদেশে নাশকতার চেষ্টা হয়েছিল, তবে নাশকতাকারীরা কোথাও সফল হতে পারেনি। আমরা সবাই মিলে আগামী ৭ জানুয়ারি একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে উপস্থাপন করতে পুলিশ বাহিনী ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। আমরা প্রত্যেক সদস্যকে তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করেছি। সবার সহযোগিতায় আমরা প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছি।

ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, প্রতিটি কেন্দ্রে আজ (শুক্রবার) থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিগত নির্বাচনগুলোতে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন ‘গুজব’ ছড়ানো হয়েছে। ভোটারদের মাঝে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এবারের নির্বাচন ঘিরে এ ধরনের গুজব ঠেকাতে পুলিশ কী ভূমিকা রাখবে? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিট সাইবার ওয়ার্ল্ডে কাজ করছে। প্রযুক্তি ব্যবহার করে আমাদের সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নির্বাচনকালীন বিএনপি ও সমমনাদের হরতাল ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, এদেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। দলে দলে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। ভোট উৎসবে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে না বলে আমার মনে হয়।

নির্বাচনকে ঘিরে নাশকতা করলে ফলাফল ভালো হবে না:আইজিপি

আপডেট সময় : ০৫:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪