নলছিটির তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাসুম মোল্লা
- আপডেট সময় : ০২:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১২০ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া মোল্লা বাড়ির কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাসুম মোল্লা ২৬ নং তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার ২৭ জুন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। মাসুম মোল্লা নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের দক্ষিণ তেঁতুলবাড়িয়া মোল্লা বাড়ীর সন্তান। শিক্ষার মান উন্নয়নে তার দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যাশা করছেন এলাকাবাসী। মাসুম মোল্লা সভাপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয়টির ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, মাসুম মোল্লা ২৬নং তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। উপযুক্ত সময়েই তিনি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার তত্ত্বাবধানে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ আরো সুন্দর ও মনোরম হবে। নবনির্বাচিত সভাপতি মাসুম মোল্লা বলেন আমি ২৬ নং তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই ছাত্র ছিলাম। আমার বাবা আঃ মান্নান মোল্লা এই বিদ্যালয়েরই শিক্ষক ছিলেন আজ বাবার কথা বড়ই মনে পড়ছে।আমি এই বিদ্যায় থেকেই পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হয়েছি। তৎকালীন সময়ের শিক্ষকদের কথা আজও মনে পড়ে। আপনারা দোয়া করবেন যাতে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।”

























