ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও কর্ম বিরতি 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৭৮ বার পঠিত
 নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও ২ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করছে শ্রমিক ও কর্মচারীরা । মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোমিনুল ইসলাম মমিন ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন পিন্টুর  নেতৃত্বে নর্থ বেঙ্গল সুগার মিল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। আব্দুলপুর-গোপালপুর বাজার সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কার্যালয় চত্বরে এসে মিছিলটি শেষ হয়। এ সময় শ্রমিক ও কর্মচারীদের দীর্ঘ দিনের ন্যায্য ও মানবিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা। তারা বলেন, মিলের উৎপাদনশীলতা বাড়াতে দক্ষ জনবল তৈরি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ১৫ মে ২০২৪ তারিখের স্মারক অনুযায়ী জারি করা স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ ছাড়া মৌসুমী শ্রমিকদের মধ্য থেকে যোগ্যদের স্থায়ী পদে নিয়োগের সুযোগ সৃষ্টি করতে হবে। এ সকল দাবি  বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন নেতারা। আন্যথায় ভবিষ্যতে আরও কাঠের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
ট্যাগস :

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও কর্ম বিরতি 

আপডেট সময় : ০৫:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬