ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার Logo নবীনগরে ঈদগাহ মাঠের উন্নয়নে এমপির ২৫ লাখ টাকার ঘোষণা, উচ্ছ্বসিত এলাকাবাসী Logo ‘মা হলেই মানুষ বলে মোটা হয়ে গেছি’—কিয়ারা আদভানি Logo যে স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছেন পেলে-ম্যারাডোনা Logo পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান Logo বানারীপাড়ায় আরাফাত রহমান কোকো টুর্নামেন্টে ইন্দেরহাওলা যুব প্রগতি সংঘ চ্যাম্পিয়ন Logo শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে খাবার বিতরণ Logo সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থস্তম্ভ, বস্তুনিষ্ঠ সংবাদে বাধা এলে পাশে থাকব : মাহমুদুল হাসান ফেরদৌস

নবীনগরে ঈদগাহ মাঠের উন্নয়নে এমপির ২৫ লাখ টাকার ঘোষণা, উচ্ছ্বসিত এলাকাবাসী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩২ বার পঠিত

রাশেদুল ইসলাম, নবীনগর প্রতিনিধি:-

ব্রাহ্মণবাড়িয়ার-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান পৌর সদরে অবস্থিত চারগ্রাম ঈদগাহ মাঠে (২৮/৫/২৬) ঈদের নামাজের আগে (ঈদুল আযহার) উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে চারগ্রাম ঈদগার মাঠের উন্নয়নের জন্য ২৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।
এ সময় এমপি আব্দুল মান্নান বলেন- “আমি এ গ্রামের সন্তান। এ গ্রামের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। যে ২৫ লক্ষ টাকা দেওয়া হবে আপনারা ঈদগাহ উন্নয়নে যা প্রয়োজন সেখানে খরচ করে উন্নয়ন করবেন”। তিনি আরও বলেন- “এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণ মূলক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে”। এ ঘোষণার পর ঈদের জামাতে উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। উপস্থিত মুসল্লিরা এমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন- “ঈদগাহ মাঠের বিভিন্ন উন্নয়ন কাজের প্রয়োজন ছিল। এই অনুদানের মাধ্যমে মাঠের অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে”। ঈদের জামাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঐতিহ্যবাহী চার গ্রাম ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজের ইমামতি করেন হযরত মাওলানা মাসুদুর রহমান। তিনি ধর্মীয় গুরুত্ব ও ত্যাগের মহিমা তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :

নবীনগরে ঈদগাহ মাঠের উন্নয়নে এমপির ২৫ লাখ টাকার ঘোষণা, উচ্ছ্বসিত এলাকাবাসী

আপডেট সময় : ০৪:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬