ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১৫০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২৪ মার্চ ২০২৬ ।।

নবীনগর প্রতিনিধি :-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুর মধ্য-উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জব্বারকে সোমবার (২৩/৩/২৬) বিকাল ৪টায় মসজিদ কমিটির সভাপতি আবু রাইখান খন্দকার (কাজল) এর সভাপতিত্বে এবং মাসুদ রানার সঞ্চালনায় এক রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য তিনি দীর্ঘ ২৮ বছর এই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ধর্মীয় এবং সমাজ পরিচালনায় অনন্য ভূমিকা রাখেন এবং এলাকার সর্বস্তরের জনগণকে ধর্মীয় শিক্ষায় আলোকিত করেন। বয়স জনিত কারণে ইমাম হিসেবে স্বাভাবিক দায়িত্ব পালনে মাওলানা আব্দুল জব্বার অক্ষমতা প্রকাশ করলে মসজিদ কমিটি মুসল্লিদের সাথে কথা বলে তার বিদায়ের আয়োজন করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী মসজিদ কমিটির সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. রেহান উদ্দিন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবু কামাল খন্দকার, মো. আল মামুন, আবু জামাল খন্দকার, আবুল বাশার, মাওলানা আমজাদ হোসাইন প্রমুখ। বিদায় সংবর্ধনায় সম্মাননা স্মারক, বিভিন্ন উপহার এবং হাদিয়া হিসেবে নগদ ৩ লাখ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। সংবর্ধনা শেষে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মাওলানা আব্দুল জব্বারকে গাড়িতে করে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পাইক পাড়ায় পৌঁছে দেওয়া হয়।

ট্যাগস :

নবীনগরে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৫:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬