ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ১৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার সকাল ১০টায়। নবনির্বাচিতদের স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট হতে পারে।

ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের তালিকা বা ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে ইসি। আইন অনুযায়ী গেজেট প্রকাশের পর তিন দিনের মধ্যে সংসদ সদস্যকে শপথ নিতে হবে।

সংবিধানের ১৪৮-এর ২(ক) ও ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, ‘এমপিদের সাধারণ নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ হইতে পরবর্তী তিনদিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তার পরবর্তী তিনদিনের মধ্যে ওই শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।’

এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। তবে ভোটের কতদিনের মধ্যে গেজেট হবে, সে বিষয়ে বাধ্যবাধকতা নেই।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার

আপডেট সময় : ০২:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪