ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ বৃহস্পতিবার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শপথ নেবে আওয়ামী লীগ মন্ত্রিসভা। নতুন সরকার হিসেবে মন্ত্রিসভার শপথ নেওয়ার বিষয়টি বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারে ৪৫ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আছেন। প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী ২৪, প্রতিমন্ত্রী ১৮ ও উপমন্ত্রী ৩ জন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ আনুষ্ঠানিক ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এরপর বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন।

এরপর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল বৈঠক করে তাদের নেতা নির্বাচন করবেন। এরপর রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন।

শপথ অনুষ্ঠানে প্রথমে প্রধানমন্ত্রী শপথ নেবেন। এরপর সংসদ সদস্যদের মধ্য থেকে শপথ নেবেন নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। আর এর মধ্য দিয়েই নতুন সরকারের যাত্রা শুরু হবে।

নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ বৃহস্পতিবার

আপডেট সময় : ০৩:৪২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪