ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

নওগাঁয় ৪৯ কেজি গাঁজা সহ ৬ জন আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ২০৭ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ৪৯ কেজি গাঁজা ও এক নারী সহ ৬ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে তাদের আটক করা হয়। আটকরা হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসীন্দা। সকাল ৯টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন বলেন, আটকরা আন্তঃজেলা মাদক কারবারির সদস্য। তারা হবিগঞ্জ জেলা থেকে নওগাঁর ওপর দিয়ে চাপাইনবাবগঞ্জের আড্ডা যাওয়ার কথা ছিল। একটি মাইক্রোবাসের সিলিন্ডার কেটে তার ভিতরে ও মাইক্রোবাসের বডির ভেতরে অভিনব কায়দায় গাঁজাগুলো রাখা ছিল। গোপন সংবাদে জানার পর ভোরে শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করা হয়। অভিনব কায়দায় গাঁজাগুলো রাখা ছিল। পরে ওজন করে ৪৯ কেজি গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।তিনি আরও বলেন, আটকরা টাকার বিনিময়ে ভাড়া করে পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে গাঁজা বহন করতো। দেখে বুঝার উপার নাই তারা পরিবারের সদস্য না। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁয় ৪৯ কেজি গাঁজা সহ ৬ জন আটক

আপডেট সময় : ০৬:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩