ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

দেশীয় খেলাকে গুরুত্বারোপ করে ৮ বিভাগে বিকেএসপি গড়ে তোলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

ডাংগুলি থেকে শুরু করে দেশীয় খেলাধুলা চর্চায় গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের দেশীয় খেলাগুলো যেন হারিয়ে না যায় সেজন্য আমাদের সবার উচিত উদ্যোগ নেওয়া।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালী রাজশাহীতে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে মেয়েরা মেধাবী। সুযোগ পেলে তারা আরও ভালো করতে পারবে। সব ধরনের খেলা নিয়ে আসতে হবে আমাদের। আমাদের দেশীয় কিছু খেলা-ডাঙ্গুলি থেকে শুরু করে যেসব খেলা আগে প্রচলিত ছিল সেগুলো আবার আমাদের চালু করা উচিত।

তিনি আরো বলেন, হাডুডু থেকে শুরু করে আমাদের নিজস্ব দেশীয় খেলাগুলোকে সচল রাখতে উদ্যোগ নিতে হবে। আমাদের ছেলে-মেয়েরাসহ সবাই মিলে উদ্যোগ নেবেন যেন দেশীয় খেলাগুলো হারিয়ে না যায়।

শেখ হাসিনা বলেন, শিশুদের খেলাধুলায় উন্নত প্রশিক্ষণ প্রয়োজন। এছাড়াও, ভালো প্রশিক্ষক তৈরি করতে হবে। তাই প্রতিটি বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তৈরি করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় মেয়েরা ইদানিং বেশ এগিয়েছে। ছোটবেলা থেকেই প্রশিক্ষণ দিতে পারলে ছেলেমেয়েরা আরও ভালো করবে। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করেছি। যেন সারাবছরই ছেলে-মেয়েরা কোনো না কোনো খেলার সঙ্গে যুক্ত থাকতে পারে।

তিনি বলেন, ঘরোয়া খেলাধুলাকে আরও আকর্ষণীয় করতে হবে। খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের ছেলেবেলা থেকেই ঐক্যের বন্ধন দৃঢ় হয়। তাদের ভালো ট্রেনিংয়ের জন্য আমরা প্রত্যেকটা উপজেলা পর্যন্ত খেলার মাঠ, মিনি স্টেডিয়াম তৈরি করছি। আমাদের বেশ কয়েকটা হয়ে গেছে আরও বাকি আছে। এটা তৈরি করার উদ্দেশ্য হলো আমাদের ছেলে-মেয়েরা যেন সারা বছর খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পারে।

দেশীয় খেলাকে গুরুত্বারোপ করে ৮ বিভাগে বিকেএসপি গড়ে তোলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪