ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মচারীকে শোকজ Logo রাজাপুরে বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

দশমিনায় শালিশ বৈঠকে জমি না দেয়ায় মারধর করে পানিতে চুবিয়ে বৃদ্ধার মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ২৩৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

হেলাল আহম্মেদ পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী‌র দশমিনায় জমিজমা সংক্রান্ত বিষয় বলে য়ে স্থানীয় শালিশ বৈঠকে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুরা গ্রামে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। তার মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন দশ‌মিনা থানার ও‌সি আবদুল আ‌লিম।

পু‌লিশ সূত্রে জানাযায়, নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য জ‌মি চেয়ে আস‌ছিল পিতার কাছে। কিন্তু জ‌মি না দেয়ায় ছেলে শাহজাহান স্থানীয় ৪-৫ জন সালিসদারের কাছে অ‌ভিযোগ করেন। রোববার স্থানীয় ইউপি মেম্বার মো. সোহাগ, স্থানীয় রহিম বেপারী, কাইয়ুম গাজী, ইয়াকুব আলী গাজী সালিসিতে বসেন।

এ সময় সালিসকারীরা শাহজাহানকে জ‌মি দিতে বলেন। তবে এতে অপরাগতা প্রকাশ করেন শাহজাহানের বাবা নুরুল ইসলাম।‌ এ সময় সালিসকারীরা সবাই মিলে নুরুল ইসলামকে চড়থাপ্পর মেরে পাশের খালে পা‌নি‌তে চু‌বিয়ে রাখেন কিছুক্ষণ।

এ সময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বারোটার দিকে তাকে মৃত্য বলে ঘোষণা করেন।

উক্ত বিষয়টি নিয়ে দশমিনা থানার ও‌সি আবদুল আ‌লিম দৈনিক বাংলাদেশ কন্ঠকে বলেন, মরদেহ ‍উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তু‌তি চলছে বলেও তিনি জানান।

ট্যাগস :

দশমিনায় শালিশ বৈঠকে জমি না দেয়ায় মারধর করে পানিতে চুবিয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৯:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪