ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশের একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। হামলায় জড়িত সন্দেহে আটজনকে খুঁজছে পুলিশ। খবর আল জাজিরার। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস জানায়, জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েদেলা টাউনশিপে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ১৭ জনকেই মৃত ঘোষণা করেন। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলায় আটজন সন্দেহভাজন জড়িত থাকতে পারে। তারা একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে সশস্ত্র ছিল বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগ ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে একটি টাউনশিপে বাড়িতে পার্টি চলাকালে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। কোয়াজুলু-নাটাল প্রদেশের কোয়ামাখুথা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পার্টিতে এক নারী ও ১৩ জন পুরুষসহ মোট ১৪ জন উপস্থিত ছিলেন। হামলাকারীরা তিনজন সশস্ত্র ব্যক্তি ছিলেন। তারা পার্টিতে থাকা অতিথিদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। নিহতদের মধ্যে একজন নারী ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় সহিংস অপরাধ ও হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরেই বড় ধরনের উদ্বেগের কারণ। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন হত্যার শিকার হন বলে জানা গেছে।

আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে দেশটির ভোটারদের কাছে সহিংস অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

ট্যাগস :

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

আপডেট সময় : ০২:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬