ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

তৃতীয় লিঙ্গের জীবন মান উন্নয়নে তথ্য সংগ্রহের কাজে ‘উত্তরণ’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ২০৭ বার পঠিত

শফিক কবীর,কিশোরগঞ্জ প্রতিনিধি:
সমাজের পিছিয়ে পড়া হিজড়া সম্প্রদায় (তৃতীয় লিঙ্গের) জীবন মান উন্নয়নে ও মূল ধারায় ফিরিয়ে আনতে তথ্য সংগ্রহের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কিশোরগঞ্জ ‘উত্তরণ সমাজ কল্যাণ সংস্থা’।
আজ সকালে কিশোরগঞ্জ শহরের থানা মার্কেটে মর্ডান ডেন্টাল হলে পিছিয়ে পড়া ১০ জন হিজড়া সম্প্রদায় (তৃতীয় লিঙ্গের) নিয়ে উন্মুক্ত আলোচনা ও তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়।
উক্ত আলোচনা ও তথ্য সংগ্রহ কাজে উপস্থিত ছিলেন উত্তরণ সমাজ কল্যাণ সংস্থা’র উপদেষ্টা ও ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজা, সংগঠনটির সাধারণ সম্পাদক খসরুজ্জামান তুহিন, সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ শফিউল আলম শফিক ও উপ কমিটির সদস্য শফিক কবীর। উন্মুক্ত আলোচনায় হিজড়াদের (গুরুমা ) দলনেতা বলেন, ‘আমরা কিশোরগঞ্জের কারো না কারো সন্তান। আমরা পেটের জ্বালায় রাস্তায় বের হই। আমাদের মতো এমন অবহেলিত সম্প্রদায়ের জন্য সরকারি ও প্রাতিষ্ঠানিক সমন্বিত উদ্যোগ এবং স্থায়ী কর্মসংস্থানের কোন ব্যবস্থা না থাকায় কর্মহীন হিজড়া জনগোষ্ঠীর একটি অংশ সমাজে প্রতিনিয়ত উশৃঙ্খল জীবনযাপন করছে। এ ছাড়া আমাদের কিছু কার্যক্রমে সাধারণ মানুষও অতিষ্ঠ হয়ে বিরূপ মনোভাব পোষণ করছে। তবে, জীবন চালানোর মতো কাজ পেলে আমাদের এসব বন্ধ হয়ে যাবে।’
কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ শফিউল আলম শফিক বলেন, ‘হিজড়াদের একটি অংশ দল বেঁধে বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ এলাকায়, বাসা-বাড়ি, যানবাহন, যাত্রীবাহী বাস ও ট্রেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জোর করে চাঁদা আদায় করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। শুধু তাই নয় স্কুল-কলেজগামী শিক্ষার্থী বিশেষ করে ছাত্রী, নারী পথচারীসহ নিরীহ পথচারীদের সঙ্গে এরা নানা ধরনের অশ্লীল আচরণ করে। এসব অস্বস্তিকর পরিবেশ থেকে এদের ফিরিয়ে আনতে সমাজসেবা অধিদপ্তরের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোও এগিয়ে আসতে হবে।’
তাদের জীবন মান উন্নয়নে ও মূল ধারায় ফিরিয়ে আনতে উত্তরণ সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘদিন যাবৎ ক্ষুদ্র পরিসরে কাজ করে যাচ্ছে যা চলমান রয়েছে।

তৃতীয় লিঙ্গের জীবন মান উন্নয়নে তথ্য সংগ্রহের কাজে ‘উত্তরণ’

আপডেট সময় : ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩