ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার Logo ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক Logo সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পাতাযুক্ত শাকসবজি Logo আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ Logo জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান Logo রাস্তা বন্ধে অবরুদ্ধ ১০ পরিবার, ছাদ বেয়ে চলাচল—গাজীপুরে চাঁদা দাবির অভিযোগ Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

তিন দশক পর জুটি বাঁধবেন শাহরুখ-সানি দেওল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৪৪৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলে যায়। তেমনি বদলে গেছে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সানি দেওলের সম্পর্ক। ‘ডর’ সিনেমার পর দীর্ঘ ১৬ বছর কিং খানের সঙ্গে কথা পর্যন্ত বলেননি সানি দেওল। শোনা যাচ্ছে, এবার সেই শাহরুখের সঙ্গেই জুটি বেঁধে কাজ করতে চলেছেন সানি। এমনই ইচ্ছে প্রকাশ করেছেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। কিছুদিন আগে আবারও মুক্তি পেয়েছে শাহরুখ খান ও সনি দেওলের সিনেমা ‘ডর’। যেটি কিনা বেশ ভালো সাড়া ফেলেছে। এবার সনি দেওল তার আসন্ন সিনেমা ‘জাট’ নিয়ে আলোচনায় রয়েছেন। সেই সিনেমারই একটি অনুষ্ঠানে, সানি দেওলকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কি আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাইবেন? তখন অভিনেতা ইঙ্গিত দেন যে তারা শিগগির আবারও বড়পর্দায় একসঙ্গে কাজ করতে পারেন। ‘ডর’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। এরপর দীর্ঘ ৩০ বছর আর একসঙ্গে কাজ করেননি তারা যখন সানি দেওলকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি আবারও ‘ডাবল হিরো’ সিনেমাতে কাজ করতে চাইবেন? তখন অভিনেতা বলেন- এটা তিনি ঠিক করার কেউ নন। তবে যদি এমন প্রস্তাব আসে, তাহলে তিনি আবারও শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাইবেন। তার ভাষ্য, ‘আমি তো শাহরুখের সঙ্গে একটাই সিনেমা করেছি, তো আরেকটা করতে চাইব। এটা হলে ভালোই হবে। কারণ, তখন অন্যরকম সময় ছিল, এখন সময় বদলেছে। তাই এমন প্রস্তাব এলে অবশ্যই রাজি।’ সানি দেওল ইঙ্গিত করেন যে সেই সময়ের চলচ্চিত্র নির্মাতারা কতটা সৃজনশীল ছিলেন এবং নতুন নতুন জিনিস তৈরির চেষ্টা করতেন। সানি দেওল বলেন যে, ‘আজকের সময়ে সবকিছু তার ইচ্ছামতো হচ্ছে না। আগে, আমাদের পরিচালকদের পুরো বিষয়টির উপর নিয়ন্ত্রণ ছিল। আজ আমাদের পরিচালকদের তেমন নিয়ন্ত্রণ নেই, এবং গল্পগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে না যা অভিনেতাদের চিত্রকে ন্যায্যতা দেবে। এটি খুবই গুরুত্বপূর্ণ।বলিউডের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে সানি দেওল বলেন যে, একজন বড় অভিনেতার সঙ্গে সিনেমা তৈরি করলেই যে সিনেমা হিট হবে, তার গ্যারান্টি নেই। সানি দেওল হেসে বলেন, ‘আপনার কীই বা করার থাকে, যদি আপনার সিনেমায় অনেক তারকা থাকে, কিন্তু গল্পে কোনো বিশেষত্ব না থাকে অভিনেতা বলেছেন যে, সময়ের সাথে সাথে ইন্ডাস্ট্রি ক্রমাগত এগিয়ে গেছে, এক সময় ছিল যখন একক নায়কের সিনেমা চলত, কিন্তু এক সময়ের পরে দর্শকরা তাতে বিরক্ত হয়ে পড়েছে। এরপরে অনেক তারকাকে নিয়ে সিনেমা বানানোরও প্রচলর দেখা যায়।

ট্যাগস :

তিন দশক পর জুটি বাঁধবেন শাহরুখ-সানি দেওল

আপডেট সময় : ০২:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫