ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহাণি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩২। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৪১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ নভেম্বর) থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৯ জন এবং ঢাকার বাইরে থেকে ১ হাজার ১ হাজার ৫৫৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৬ জন ঢাকার বাসিন্দা এবং ১ জন ঢাকার বাইরে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট দুই লাখ ৮৫ হাজার ৫০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ২ হাজার ৩২০ এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৩ হাজার ১৮৫ জন।

গত ২৪ ঘন্টায় ২০৪৭ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ৪০০ জন ঢাকার বাসিন্দা এবং ১,৬৪৭ জন ঢাকার বাইরে।

১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ২৭৭,৬৬০ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৯ হাজার ৭৯৫ জন ঢাকার বাসিন্দা এবং ১ লাখ ৭৭ হাজার ৬৬০ জন ঢাকার বাইরে রয়েছেন।

ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহাণি

আপডেট সময় : ০৭:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩