ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

ডেঙ্গুতে আরও ৫ প্রাণহানি, হাসপাতালে ১১৯৭ জন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ২০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৫৪। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯৭ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার ৬৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৯৭ জনের মধ্যে ২৮৬ জন ঢাকার বাসিন্দা এবং ৯১১ জন ঢাকার বাইরের বাসিন্দা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা, দুজন ঢাকার বাইরে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৩২ হাজার ৪৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫ হাজার ৮২১ জন ঢাকার বাসিন্দা এবং ১ লাখ ৯৬ হাজার ৬৩১ জন ঢাকার বাইরে।

গত ২৪ ঘন্টায়, ১,৪৮৮ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৩১৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৭১ জন।

১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৯৬,২৪৫ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৩ হাজার ৭২৪ এবং ঢাকার বাইরে ১ লাখ ৯২ হাজার ৫২১ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। সেই বছরের শেষ মাসে ডিসেম্বরে ২৭ জন মারা গিয়েছিল। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।

ডেঙ্গুতে আরও ৫ প্রাণহানি, হাসপাতালে ১১৯৭ জন

আপডেট সময় : ০৭:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩