ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

ড. ইউনূসের মামলা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেমামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব স্টিফেন ডুজাররিক বলেছেন, কাজের মাধ্যমে ইউনূস জাতিসংঘের প্রিয় বন্ধু। তার কাজকেই অনুসরণ করে বর্তমানে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে জাতিসংঘ।

নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান- ৭ জানুয়ারি অনুষ্ঠিত জালিয়াতিপূর্ণ নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধী দলের অন্তত ২৫,০০০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন নিরাপত্তা হেফাজতে মারা গেছেন। আন্তর্জাতিক চাপের মুখে হাতেগোনা কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। আপনি কি বাকি বন্দিদের মুক্তি দাবি করবেন? সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, শান্তিপূর্ণ মতপ্রকাশের জন্য আটক ব্যক্তিদের মুক্তির দাবি অব্যাহত রেখেছে জাতিসংঘ।

বাংলাদেশে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি জাতিসংঘ কিভাবে পর্যবেক্ষণ করছে? এ প্রশ্নের জবাবে ডুজাররিক বলেন, বাংলাদেশে আমাদের যে ‘কান্ট্রি টিম’ আছে তারা বিষয়টি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

একই বিষয়ে প্রশ্ন করা হলে জাতিসংঘের আরেক মুখপাত্র মুশফিকের জবাবে বলেন, আপনি প্রফেসর ড. ইউনূসের বিষয়ে কথা বলছেন। প্রফেসর ইউনূসের ইতিহাস এবং তার কাজ সম্পর্কে আমরা সবাই জানি। নিঃসন্দেহে তিনি এই সংগঠনের একজন ভাল বন্ধু। তার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় আমরা তার অপেক্ষায় আছি।

ড. ইউনূসের মামলা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

আপডেট সময় : ০২:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪