ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নওগাঁয় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী স্পট ডেড

টেস্ট ক্যারিয়ারে এই প্রথম বার একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি হাঁকিয়েছেন মুশফিক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৩৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মুশফিকুর রহিম বাংলাদেশ দলের একজন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান। গত কয়েকদিন ধরেই বাজে পারফর্ম করে যাচ্ছিলো তিনি। সে সময় টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেন মুশফিক। তখন তার ধ্যান শুধু ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। আর এবার এই দুই ফরম্যাটেই আইরিশদের কাছে তার ব্যাটিং দক্ষতা দেখালেন। সবশেষ আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে দুই ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করে টাইগারদের জয়ে সাহায্য করেছিলেন মুশফিক। আর টেস্ট ক্যারিয়ারে এই প্রথম একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করলেন তিনি। এমন পারফরম্যান্স তাকে ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি এনে দেয়।

এদিকে আইরিশদের বিপক্ষে টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার মধ্য দিয়ে টাইগারদের টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ সংখ্যক ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডটিও স্পর্শ করেছেন সাকিব আল হাসান। তবে সাকিবের শেষ টেস্ট ম্যান-অফ দ্য ম্যাচ ছিল ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে। সেই সময়ে, মুশফিকের নামের পাশে ছিল ৩ টেস্টে ম্যান অফ দ্য ম্যাচের সংখ্যা। পরে ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে সেরা হন তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে, তিনি আবার জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি ডাবল সেঞ্চুরি করেন। এটাই ছিল এই সময়ের আগে দেশের মাটিতে বাংলাদেশের শেষ জয়।

অন্যদিকে গতকাল দ্বিতীয় ইনিংসে অর্ধশত রানের ইনিংস খেলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত, তিনি তিনটি ফরম্যাটে ৪৩২ আন্তর্জাতিক ম্যাচে ১৪,০৪৩ রান সংগ্রহ করেছেন। ব্যাটিং গড় ৩৪.১৬; সেঞ্চুরি ১৯ টি , ফিফটি ৭৫ টি। তবে তার আগে টাইগারদের হয়ে প্রথমবারের মতো এই অর্জনে নাম লিখিয়েছিলেন ওপেনার তামিম ইকবাল। এছাড়া তৃতীয় বাংলাদেশি হিসেবে এই ক্লাবে পৌঁছতে আপাতত অপেক্ষা করছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার মোট আন্তর্জাতিক রান ১৩,৮৮৫। ৪১১টি ম্যাচ খেলেছেন, ব্যাটিং গড় ৩৪.৭১। ব্যাট হাতে তার মোট ১৪টি সেঞ্চুরি ও ৯৬টি ফিফটি আছে।

টেস্ট ক্যারিয়ারে এই প্রথম বার একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি হাঁকিয়েছেন মুশফিক

আপডেট সময় : ০১:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩