টি-২০ তে একাই ২৭৮! টানা আট ছক্কা! অবিশ্বাস্য রেকর্ড ১৭ বছরের তরুণের
- আপডেট সময় : ০২:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩৩ বার পঠিত

টি-টোয়েন্টি ক্রিকেটে ২৭৮-কে যথেষ্ট বড় রান বলেই বিবেচনা করা হয়। এই রান তুলে যে কোনও দল জেতার আশা করতে পারে। কিন্তু যদি একজনই ২৭৮ রান করে ফেলে, তখন তাকে কী বলা যায়?ঠিক এমনই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে দিল্লির তন্ময় চৌধরী। ‘স্কুলস টোটাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট’-এর কোয়ার্টার ফাইনালে একাই ২৭৮ রানের ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছে ১৭ বছরের এই ক্রিকেটার।২২টি চার এবং ২৭টি ছক্কা মেরেছে তন্ময়। প্রতিপক্ষ দলের বোলারদের নিয়ে ছেলেখেলা করেছে বললেও কম বলা হয়। ‘বুক ক্রিকেট’-এও এমন আগ্রাসী ব্যাটিং করা কঠিন। অথচ বাস্তবের ২২ গজের লড়াইয়ে ২৭৮ রানের নজিরবিহীন ইনিংস খেলেছে তন্ময়। এই ইনিংসেই টানা আটটি বলে আটটি ছক্কা মেরেছে এই তরুণ। এক বোলারের ওভারের শেষ পাঁচ বলে পাঁচটি এবং আর এক বোলারের ওভারে প্রথম তিনটি বলই মাঠের বাইরে ফেলেছে এই ক্রিকেটার।ছেলের এমন ব্যাটিংয়ে গর্বিত তন্ময়ের বাবা সতীশ চৌধরি। তিনি বলেছেন, ‘সাত বছর ধরে ক্রিকেট খেলছে তন্ময়। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ওর প্রতিভার বিষয়টা বুঝতে পারি। আরও ভাল ক্রিকেট পরিকাঠামোয় শেখার সুযোগ দিতে দিল্লির মর্ডান স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। স্কুল ছাড়াও গ্রেটন ক্রিকেট অ্যাকাডেমিতেও অনুশীলন করে।’তন্ময় দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের সদস্য। দিল্লি প্রিমিয়ার লিগের দল ইস্ট দিল্লি রইডার্সেরও সদস্য। কিছুদিন আগে দিল্লির সিনিয়র দলের হয়েও খেলেছে। সতীশের দাবি, বয়সভিত্তিক ক্রিকেটে তন্ময় প্রায় ১০০টি শতরান করেছে। এক ডজন ডাবল সেঞ্চুরিও আছে।গত বছর অনূর্ধ্ব-১৯ আন্তঃস্কুল টি-টোয়েন্টিতে ‘দ্য ইন্ডিয়ান স্কুল’-এর বিরুদ্ধে ৭৪ বলে অপরাজিত ২২৮ রানের ইনিংস খেলেছিল তন্ময়। সেই ম্যাচে ২৩টি চার এবং ২০টি ছক্কার মার মারে। স্ট্রাইক রেট ছিল ৩০৮.১১। চলতি প্রতিযোগিতায় শ্রী রাম গ্লোবাল স্কুলের বিরুদ্ধেও ৬৯ বলে ১৮০ রানের একটি ইনিংস খেলেছে ১৭ বছরের এই ব্যাটার।




















