ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন Logo টানা ৫২ ঘণ্টার ম্যারাথন স্ট্রিমে জিটিএ-৬ শেষ করলেন আইশোস্পিড, কাঁদলেন সমাপ্তি দেখে Logo ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪ Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর Logo মালয়েশিয়া-হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক Logo ধামরাইয়ে পাশান আল চিশতি দরবার শরীফে ওরশ মাহফিল অনুষ্ঠিত Logo কীর্তির শরীরে বারবার হাত, মিস্কিনের আচরণে অস্বস্তিতে অভিনেত্রী Logo ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, ইতিহাসের সেরা অবস্থানে মরক্কো

টানা ৫২ ঘণ্টার ম্যারাথন স্ট্রিমে জিটিএ-৬ শেষ করলেন আইশোস্পিড, কাঁদলেন সমাপ্তি দেখে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩৬ বার পঠিত

বিশ্বজুড়ে লাখো গেমার যখন রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর বিশাল ভার্চ্যুয়াল জগৎ ঘুরে দেখছেন, তখন গেমটির মূল কাহিনি শেষ করে ফেলেছেন দুই জনপ্রিয় গেম স্ট্রিমার। তারা হলেন ব্রাইস-এক্সডি ও আইশোস্পিড। গেমটির চূড়ান্ত পর্বে পৌঁছে তারা দ্রুততম সময়ে জিটিএ ৬ শেষ করার দাবি করেছেন।

তবে গেমটি শেষ করার ক্ষেত্রে দুজনের পথ ছিল ভিন্ন। একজন ভৌগোলিক অবস্থানের কারণে অন্যদের আগেই খেলার সুযোগ পেয়েছেন। অন্যজন টানা ৫২ ঘণ্টার বেশি সময় লাইভ স্ট্রিম করে গেমটির শেষ পর্যন্ত পৌঁছেছেন।

জিটিএ ৬ শেষ করা প্রথম স্ট্রিমার হিসেবে নিজের নাম দাবি করেছেন ব্রাইস-এক্সডি। গেমটির শেষ ক্রেডিট পর্দায় পৌঁছাতে তার সময় লেগেছে ৩৯ ঘণ্টা ৩৮ মিনিট।

নিজের দাবির প্রমাণ হিসেবে স্যোশাল মিডিয়া এক্সে গেমের ক্রেডিট স্ক্রিনের একটি ছবি প্রকাশ করেন তিনি। তার লাইভ স্ট্রিমে একপর্যায়ে দর্শকের সংখ্যা ১৪ হাজারে পৌঁছেছিল বলেও জানান এই স্ট্রিমার।

গেমটি দ্রুত শেষ করার ক্ষেত্রে ব্রাইস-এক্সডির অবস্থানও তাকে বাড়তি সুবিধা দিয়েছে। নিউজিল্যান্ড থেকে স্ট্রিমিং করায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশির ভাগ অঞ্চলের খেলোয়াড়দের আগেই গেমটি খেলার সুযোগ পান তিনি। ফলে অন্যদের খেলা শুরুর আগেই বেশ কয়েক ঘণ্টা এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।

তবে এই রেকর্ড গড়তে গিয়ে শারীরিক ধকলও কম পোহাতে হয়নি তাকে। ব্রাইসের দাবি, টানা ৫০ ঘণ্টার বেশি সময় জেগে ছিলেন তিনি। গেম শেষ করার পরও ক্লান্তিতে ভুগছিলেন।

গেমটি শেষ করার পর এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি স্বীকার করেন, দ্রুত খেলার চাপে গেমের মূল কাহিনিতে কী ঘটেছে, তা ঠিকমতো বুঝতেই পারেননি। গল্পটি ভালোভাবে বোঝার জন্য আবারও গেমটি খেলার পরিকল্পনার কথাও জানান তিনি। অর্থাৎ, কাহিনি উপভোগের চেয়ে দ্রুত গেম শেষ করাই ছিল তার মূল লক্ষ্য।

অন্যদিকে জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের গেমটি সম্পন্ন করতে সময় লাগে ৫২ ঘণ্টা ৩০ মিনিট।

যুক্তরাষ্ট্রে গেমটি উন্মুক্ত হওয়ার কিছুক্ষণ আগে লাইভ স্ট্রিম শুরু করেন স্পিড। তবে খেলা শুরু করেন গেমটির আনুষ্ঠানিক উন্মোচনের সময়, মধ্যরাতে। এরপর দ্রুতগতিতে একের পর এক মূল মিশন শেষ করতে থাকেন তিনি। মাত্র ৪০ ঘণ্টার মধ্যেই কাহিনির ৮০ শতাংশের বেশি সম্পন্ন করেন এই ইউটিউবার।

তবে দীর্ঘ সময় ঘুম ও বিশ্রাম ছাড়া খেলার প্রভাব একপর্যায়ে স্পষ্ট হয়ে ওঠে। স্পিড জানান, পুরো ৫২ ঘণ্টার স্ট্রিমে একবারও ঘুমাননি তিনি এবং শেষ দিকে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন।

অবশ্য গেমটির শেষ দৃশ্য দেখার পর আবেগাপ্লুত হয়ে কাঁদতে শুরু করেন তিনি। স্পিডের মতে, গেমটির সমাপ্তি ছিল হতাশাজনক। লাইভ স্ট্রিমে তার কান্না ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে গেমটির শেষ অংশ সরাসরি সম্প্রচারের কারণে সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

লাইভ স্ট্রিমের বিভিন্ন ক্লিপ স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেক খেলোয়াড় আগেভাগেই গেমের গুরুত্বপূর্ণ ঘটনা ও সমাপ্তি জেনে যাওয়ার ঝুঁকিতে পড়েছেন। এতে যারা নিজের মতো করে গেমের কাহিনি আবিষ্কার করতে চান, তাদের অভিজ্ঞতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ট্যাগস :

টানা ৫২ ঘণ্টার ম্যারাথন স্ট্রিমে জিটিএ-৬ শেষ করলেন আইশোস্পিড, কাঁদলেন সমাপ্তি দেখে

আপডেট সময় : ০৫:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬