ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

জিআই পণ্যের স্বীকৃতির সনদ নিতে তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১৯১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) পণ্যের স্বীকৃতির সনদ পেতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় টাঙ্গাইল শাড়িকে নিজস্ব জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়। এরপর ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে তাদের পণ্য বলে দাবি করা হয়।

এরপরই বাংলাদেশে নানা ধরনের সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ করছেন অনেকে। টাঙ্গাইলের বাসিন্দারা ইতিমধ্যে ভারতের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন।

বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্যের জন্য সময়মতো আবেদন করতে না পারায় টেক্সটাইল শিল্পের অভিযোগ উঠেছে।

এসব আলোচনার মধ্যেই গত ৭ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস (ডিপিডিটি) অধিদপ্তর টাঙ্গাইল শাড়িকে ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয়।

ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বোনা হয় টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি, দেলদুয়ার উপজেলার পাথরাইল ও কালিহাতীর বল্লা এলাকায়। এ পেশার সঙ্গে জেলাটির প্রায় সাড়ে তিন লাখ মানুষ যুক্ত রয়েছেন।

এদিকে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তিনটি পণ্যের জিআই সার্টিফিকেট তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

জিআই পণ্যের স্বীকৃতির সনদ নিতে তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪