ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচন:রাষ্ট্রপতি-ইসি সাক্ষাৎ পিছিয়ে ৯ নভেম্বর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। পূর্ব ঘোষিত ৫ নভেম্বরের পরিবর্তে সভা অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর।

শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের কাউন্টডাউন ১ নভেম্বর থেকে শুরু হয়েছে। এক্ষেত্রে ২৯ জানুয়ারি, ২০২৪ সালের মধ্যে ভোটগ্রহণ শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

তফসিল ঘোষণার আগে ১ থেকে ৫ নভেম্বর বৈঠকের জন্য সময় চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। প্রতিটি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের বৈঠকের জন্য সময় চাওয়া হয়। এবারও একই প্রশ্ন করা হয়েছে। প্রথমে রাষ্ট্রপতির সঙ্গে রোববার বৈঠকের কথা থাকলেও পরে তা পিছিয়ে ৯ নভেম্বর করা হয়।

এরই মধ্যে তফসিল ঘোষণার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে।

জাতীয় সংসদ নির্বাচন:রাষ্ট্রপতি-ইসি সাক্ষাৎ পিছিয়ে ৯ নভেম্বর

আপডেট সময় : ০১:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩