জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৮:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ১৮৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর যাত্রাবাড়ী মৎস আড়ৎ এ জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ টাকা জরিমানা।
আজ সকাল ৬:৩০ মিনিট হতে সকাল ১০:৩০ মিনিট পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী মৎস আড়ৎ এ একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিএম মোস্তফা জামাল এর উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত মাছের আড়ৎ এ জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে আয়েশা এন্টারপ্রাইজ নামক একটি মাছ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নগদ- ২,০০,০০০ টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ২,১৫,০০০ টাকা মূল্যের ৪৩৫ কেজি জাটকা ইলিশ জব্দ করে এবং জব্দকৃত জাটকা ইলিশ বিনামূল্যে বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় দান করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠানটি জাটকা ইলিশ সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল।

























