ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

জটিলতা কাটিয়ে ছয় বছর পর মুক্তি পাচ্ছে জয়ার ‘পেয়ারার সুবাস’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছয় বছর আগে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সব জটিলতা কাটিয়ে দর্শকদের সামনে আসতে চলেছে এই সিনেমা। গত ২৩ নভেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।

‘পেয়ারার সুবাস’ মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকে। রোববার (২৬ নভেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এর এমডি শাহরিয়ার শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী বছরের শুরুতে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে। দর্শকরা ছবিটি দেখার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছেন। প্রতিভাবান পরিচালক নুরুল আলম আতিকের সিনেমায় জয়া আহসান আরও একবার বাজিমাত করবেন বলে আশা করছি।

সিনেমাটিতে অভিনয় করেছেন- জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহলানবিশ, আঁখি আফরোজসহ আরও অনেকে।

‘পেয়ারার সুবাস’ ছবির চিত্রগ্রহণ করেছেন অয়ন রেহাল, সম্পাদনা করেছেন সজল, সাউন্ডে সুকান্ত মজুমদার এবং সঙ্গীত পরিচালনা করেছেন রশিদ শরীফ শোয়েব।

আতিকের ‘ডুবসাঁতার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল জয়ার। এই জুটির ‘বিকল পাখির গান’ নামে একটি টেলিফিল্ম এখনও সিনেপ্রেমীদের কাছে সমাদৃত। আতিকের সর্বশেষ ছবি ‘লাল মোরগের ঝুঁটি’। তার অভিনীত ‘মানুষের বাগান’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

জটিলতা কাটিয়ে ছয় বছর পর মুক্তি পাচ্ছে জয়ার ‘পেয়ারার সুবাস’

আপডেট সময় : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩