ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ৪৫০ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ৩ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলী’র নেতৃত্বে এস আই মাসুদ রানা সঙ্গীয় পুলিস সদস্যরা চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর ঝইগ-২ ইট ভাটার প্রবেশ গেটের সামনের কাঁচ সড়কের উপর হতে আলমডাঙ্গা থানাধীন ভাইলাইপুর মাঝপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মানিক হোসেন (২৫) ও চুয়াডাঙ্গা সদর থানাধীন হুচুকপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মইনুল হোসেন (২৭) এর কাছ থেকে ৫৪ পিস ইয়াবা ও ১ টি মোবাইল ফোনসহ তাদেও গ্রেফতার করা হয়।

অন্যদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এস আই শহিদুল বাশার, এএা আই সাদিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স দর্শনা থানাধীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৬২ নং আাড়িয়া সাকিনস্থ হিজলগাড়ী থেকে তিতুদাহ গামী জনৈক ইদ্রিস আলীর বাড়ির সামনের পাকা সড়কের উপর হতে জেলার দর্শনা থানাধীন ৬২-আড়িয়া গ্রামের জামাদ আলীর ছেলে আক্তার হোসেন(৪৫) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪