চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ৩ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলী'র নেতৃত্বে এস আই মাসুদ রানা সঙ্গীয় পুলিস সদস্যরা চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর ঝইগ-২ ইট ভাটার প্রবেশ গেটের সামনের কাঁচ সড়কের উপর হতে আলমডাঙ্গা থানাধীন ভাইলাইপুর মাঝপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মানিক হোসেন (২৫) ও চুয়াডাঙ্গা সদর থানাধীন হুচুকপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মইনুল হোসেন (২৭) এর কাছ থেকে ৫৪ পিস ইয়াবা ও ১ টি মোবাইল ফোনসহ তাদেও গ্রেফতার করা হয়।
অন্যদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা'র অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এস আই শহিদুল বাশার, এএা আই সাদিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স দর্শনা থানাধীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৬২ নং আাড়িয়া সাকিনস্থ হিজলগাড়ী থেকে তিতুদাহ গামী জনৈক ইদ্রিস আলীর বাড়ির সামনের পাকা সড়কের উপর হতে জেলার দর্শনা থানাধীন ৬২-আড়িয়া গ্রামের জামাদ আলীর ছেলে আক্তার হোসেন(৪৫) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।