ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের স্মার্ট হওয়ার আহ্বান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ৪১৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী’র চেয়ারম্যান মো. কামরুল ইসলাম অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, জোর করে ইচ্ছার বিরুদ্ধে সন্তানদের ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার করবেন না। তাদেরকে তাদের মতো করে পড়তে দেন, তারা নিজেরা যা হতে চায় তাই হতে দেন। জোর করে মেডিকেলে পড়িয়ে ডাক্তার বানাবার কারণে তারা মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে, জোর করে ইঞ্জিনিয়ার করার কারণে অনেকেই অসৎ হয়ে যায়, বাঁশ দিয়ে সেতু বানায়। আমাদের চাই মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ, হতে পারে সে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বা অন্যকিছু।

২৩ অক্টেবর সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতুল্লাহ কলেজ আয়োজিত শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ও কলেজ পরিচালনায় গভর্নিং বডির ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ড চেয়ারম্যান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় সজীব ওয়াজে জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রচেষ্টায় দেশ আজ ডিজিটালাইজড। শিক্ষার মানোন্নয়নে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। যারা স্মার্ট বাংলাদেশ গড়বে তাদেরকে যদি আপনারা অর্থাৎ শিক্ষরা স্মার্ট করে গড়ে তুলতে না পারেন তাহলে কিসের শিক্ষক। একটা কথা মনে রাখবেন, একজন শিক্ষক কে সারাজীবনের জন্য শিক্ষক হতে হয়। কাজেই শিক্ষক সমাজকে সচেতন হতে হবে। তা নাহলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে না। যুগ পাল্টে যাচ্ছে, চোখের সামনে সবকিছু বদলে যাচ্ছে, আপনাদেরও বদলাতে হবে।
এসময় তিনি ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বিভিন্ন দিক তুলে ধরে সবাইকে সমন্বয় করে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন জাতীয় বিশ^বিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ুন কবীর, কলেজ পরিদর্শক মো. এনামুল হক. শাহ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মো. সাইদুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহা. জিয়াউল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, শাহ নেয়ামতুল্লাহ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মো. নূরুল ইসলাম, একই কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নওসাবা নওরিন নেহা, কালেক্টরে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ।
সূচনা বক্তব্য দেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক মাহফুজুর রহমান।

আলোচনা সভায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ ছাড়াও বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের স্মার্ট হওয়ার আহ্বান

আপডেট সময় : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩