ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১৮৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক কারবন্দিদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আজ সকাল সাড়ে ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, জেলা কারাগারের সুপার মোঃ শরিফুল ইসলাম। সিভিল সার্জনের প্রতিনিধি (কারা হাসপাতালের সহকারী সার্জন) ডা. আসলাম হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব, কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. আসলাম হোসেন, ডিএনসি’র পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কারাগারের জেলার মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাদক মামলায় আটক পাঁচ শতাধিক কারাবন্দির উদ্যেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে কারাবন্দিদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০৭:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩