ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক Logo এই ‘ইতিহাস’ কাজী হায়াতের নয়, সমালোচনার জবাবে কাজী মারুফের বক্তব্য Logo চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানি Logo শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষু আটক Logo দেশে এখন ডিজেলের মজুত ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন: ডা. জাহেদ উর রহমান Logo রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা Logo যুক্তরাষ্ট্রের অনুমতিতে মাদুরোর আইনি লড়াই চালাতে পারবে ভেনেজুয়েলা সরকার Logo একযোগে ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধানদের নিয়োগ Logo যুব উন্নয়নের ডিডি’র বিরুদ্ধে দুদকে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo নওগাঁর পোরশায় তেল বিতরণ বন্ধের অভিযোগ: তদন্তে মিললো ভিন্ন চিত্র

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২৮ এপ্রিল ২০২৬ ।।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হারবাং ও মালুমঘাট এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন—চট্টগ্রামের সাতকানিয়া উত্তর কালিয়াইশ এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৩২) এবং চান্দগাঁও এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ইউসুফ (৩৫)।

চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ আরিফুল আমিন জানান, সকাল প্রায় সোয়া ৮টার দিকে হারবাং বাজারের উত্তরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সকাল ৯টার দিকে মালুমঘাট এলাকায় আরেকটি দুর্ঘটনায় একটি বাস ও একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ইউসুফের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার এসআই মো. জিয়া উদ্দিন।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরও জানান, পৃথক এসব দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানি

আপডেট সময় : ০৪:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬