ঢাকা ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোখায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ এলাকায় জরুরি ত্রাণ সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ২৫০,০০০ ডলার দিয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।

ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগর অতিক্রম করে গত ১৪ মে বার্মা ও বাংলাদেশে আঘাত হানে। এর ফলে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূলীয় এলাকায় বসবাসকারী প্রায় ৫০ লাখ বাংলাদেশি এবং শরণার্থী শিবিরে বসবাসকারী প্রায় ১০ লাখ রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী এই ঝড়টি বাংলাদেশে জোয়ারের ঢেউ, ভারী বৃষ্টিপাত এবং ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বাতাস সৃষ্টি। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বন্যা ও ভূমিধস ঘটে।

প্রসঙ্গত, গত পাঁচ দশকের অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়ায় কাজ করেছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে, মার্কিন সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০০টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে এবং আগাম সতর্কতা ব্যবস্থায় বিনিয়োগ করেছে। এর ফলে লাখ লাখ মানুষ ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য জরুরি অবস্থা থেকে রক্ষা পায়। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ কর্মসূচিতেও সবচেয়ে বড় অবদান যুক্তরাষ্ট্রের।

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩