সংবাদ শিরোনাম :
গোমতী নদীর সকল অবৈধ স্থাপনা ছয় মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৬২৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। শনিবার।। ১৬.০৮.২৫।।
গোমতী নদীর অবৈধ দখল উচ্ছেদের আদেশ দিয়ে রীটের নিষ্পত্তি করেছেন মহামান্য হাইকোর্ট। বিচারপতি মজিবুর রহমান এবং বিচারপতি বশির উল্লাহর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
রীটকারী এডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া জানান, ০৬ (ছয়) মাসের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আদালতকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
রীটকারীর পক্ষে শুনানী করেন এইচআরপিবির প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ। রীটকারী একলাছ উদ্দিন ভূইয়া এই আদেশের ফলে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অচিরেই উচ্চ আদালতের আদেশ এর কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।




















