ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা

গাজীপুরে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ৩৩৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। আজ সকালে ভাওয়াল রাজবাড়ি মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক উপ-সচিব মো. আলমগীর হোসেন, গাজীপুর বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম প্রমুখ। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক উপ-সচিব মো. আলমগীর হোসেন বলেন, ‘বিসিক থেকেই বড় বড় শিল্প কারখানা তৈরি হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হতে হবে। উদ্যোক্তাদের দেশ প্রেম, ইনোভেটিভ ও ক্রিয়েটিভ মানসিকতা থাকতে হবে তাহলেই সফল হওয়া যাবে।’
বিসিক’র উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘মেলায় হস্ত ও কারুশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রীর ৫০টি স্টল বসেছে। ১০ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২০ মার্চ।’
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘আমরা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে চাই। যাদের উৎপাদিত পণ্য অনলাইন প্লাটফরম তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।’

গাজীপুরে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

আপডেট সময় : ০৭:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩