ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি Logo হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু Logo বোরো মৌসুমে ৭০৪ ডিলারকে ১২৭ টন ব্রিডার বীজ দেবে ব্রি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

গাছপাঁকা আম চেনার উপায়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ৩২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আমের মৌসুম চলছে। আর এ মৌসুম শুরুর আগেই দেশের ফলের বাজারে পরিণত হয় পাকা আম। রসালো ও মিষ্টি এই ফলটি প্রায় মানুষই খেতে পছন্দ করেন। বাজারে বিভিন্ন জাতের, স্বাদ, রং ও গন্ধের আম পাবেন। সেখান থেকে পছন্দমতো কিনে বাড়িতে আনার পর যদি দেখেন তা রাসায়নিকে পাকানো! তখন ঠকে তো যাবেনই, সেইসঙ্গে ভুল করে সেই আম খেয়ে ফেললে শরীরও হবে ক্ষতিগ্রস্ত।

আর তাই বাজার থেকে আম কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখলে প্রতারিত হওয়ার ভয় থাকবে না। পাঁকা আমের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। একটু খেয়াল করলেই চিনতে পারবেন রাসায়নিক দিয়ে পাঁকা আম। কীভাবে চিনবেন তা জানতে কিছু টিপস রয়েছে:

কার্বাইডে পাঁকা আমের স্বাদ খুব একটা ভালো হয় না। কৃত্রিমভাবে পাকা আমও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই আম কিনতে গেলে আমের গায়ের ত্বক ভালো করে দেখে নিন। রাসায়নিক দিয়ে পাঁকলে সেই আমে দাগ পড়ে। তাই দাগ আছে এমন আম কিনবেন না। আম কেনার সময় দেখে নিন ত্বক মসৃণ কি না।

বেশিরভাগ ক্ষেত্রে রাসায়নিক দিয়ে পাকা আম আকারে ছোট হয়। তাই বাজার থেকে এ ধরনের আম কেনা থেকে বিরত থাকুন। যেহেতু এটি অকালে পেঁকে যায় তাই এর স্বাদও ভালো হয় না।এছাড়া কৃত্রিমভাবে পাকানো আমের ভেতর থেকে রস গড়াতে থাকে। যে কারণে এর খোসায়ও দাগ থাকে। আম কেনার আগে এই বিষয়টি মাথায় রাখুন।

আম চেনার জন্য একটু পরীক্ষাও করতে পারেন। বাজার থেকে আম কেনার পর একটি পাত্রে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। যদি আম পুরোপুরি ডুবে যায়, তাহলে বুঝবেন পুরোপুরি গাছপাঁকা। আর যদি পানিতে ভাসতে থাকে তাহলে বুঝবেন এগুলো গাছপাঁকা নয়, রাসায়নিক দিয়ে পাঁকানো হয়েছে।

আরেকটা জিনিস করলে বুঝতে পারবেন আম গাছে পেঁকেছে কি না। বাজার থেকে আম কেনার সময় একটু টিপে দেখুন। আপনি যদি দেখেন যে আমের সমস্ত জায়গা সমান নরম, তবে বুঝবেন এটি গাছপাঁকা। আর এক জায়গায় শক্ত আর অন্য জায়গায় নরম হলে বুঝতে হবে এটা গাছপাঁকা নয়।

গাছপাঁকা আম চেনার উপায়

আপডেট সময় : ০৫:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩