সংবাদ শিরোনাম :
কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করা হবে না:প্রধানমন্ত্রী
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৮:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন, কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করা হবে না।
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অগ্নিসংযোগের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আর যেসব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ, সেসব প্রকল্পই গৃহীত হবে।
স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। সংসদ প্রাকটিস ভালো করে জানতে হবে।
এদিকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কেউ ভূমিহীন বা গৃহহীন হলে তাদের ঘর তৈরি করে দেওয়া হবে।
সভা সঞ্চালনা করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।























