ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

কিছুতেই কমছে না ঢাকায় বায়ুদূষণের প্রভাব, ফের দূষিত শহরের তালিকায় শীর্ষে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০০:২১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানী ঢাকায় বায়ু দূষণের প্রভাব কোনোভাবেই কমছে না। আজও দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টায়, সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) এই তথ্য প্রকাশ করেছে।

রোববার ঢাকার বাতাসের মানের স্কোর ২৭০। সে অনুযায়ী ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। এছাড়া প্রতিবেশী ভারতের দিল্লি রয়েছে তালিকায় দুই নম্বরে। এই শহরের বায়ু মানের স্কোর হল ২২৪। এর মানও নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

চীনের উহান ১৯৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষ তিনে রয়েছে। অর্থাৎ, পূর্ব এশিয়ার এই দেশটির বাতাস আজ নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য এবং ৫০ এর মধ্যে হলে বায়ুর গুণমান ভাল বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। উপরন্তু, যদি এটি ৩০১ এর বেশি হয় তবে এটি দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসাবে বিবেচিত হয়।

কিছুতেই কমছে না ঢাকায় বায়ুদূষণের প্রভাব, ফের দূষিত শহরের তালিকায় শীর্ষে

আপডেট সময় : ০২:০০:২১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪