ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

কাকরাইলে সংঘর্ষে ৪১ পুলিশ-৭ সংবাদকর্মী আহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর কাকরাইল মোড়ে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ৪১ পুলিশ সদস্য ও ৭ সাংবাদিক আহত হয়েছেন বলে সূত্র জানায়।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে সংঘর্ষে গুরুতর আহত হন ঢাকাটাইমসের প্রতিবেদক সালেকিন তারিন। তাকে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়।

দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জনিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, ব্রেকিং নিউজের নিজস্ব প্রতিবেদক আহসান হাবিব সবুজ, ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুমসহ অনেকে আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন গণমাধ্যমের সাংবাদিক।

রাফসানের সঙ্গে থাকা কালবেলার জ্যেষ্ঠ প্রতিবেদক রাজন ভট্টাচার্য জানান, কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় সাংবাদিক রাফসান জনি ভিডিও ফুটেজ তুলছিলেন। পুলিশের ওপর হামলার এই ফুটেজ সংগ্রহ করতে গিয়ে রাফসানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, এ সময় রাফসানের গলায় কালবেলার আইডিকার্ড ঝুলানো থাকলেও তাকে এলোপাথাড়ি মারধর করা হয়। হামলায় তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে। এছাড়া তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। তার অবস্থা গুরুতর।

কাকরাইলে সংঘর্ষে ৪১ পুলিশ-৭ সংবাদকর্মী আহত

আপডেট সময় : ০৪:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩